বহুকাল আগের কথা।এক দেশে ছিল এক রাজা।একদিন রাজার দরবারে হাজির হলো এক লোক। সে ছিল বুদ্ধিমান ও উদ্ভাবনপটু এক দেশপ্রেমী।রাজদরবারে এসে নিজের জামার পকেট হাতড়ে এক টুকরা কাগজ বের করল লোকটি। রাজার উদ্দেশে বলল, ‘মহারাজ, আমি খুব শক্ত বর্ম বানানোর একটা ফর্মুলা আবিষ্কার করেছি। সেটা এত শক্ত হবে যে দুনিয়ার কোনো বন্দুকের গুলি তা ভেদ করতে পারবে না।
এই বর্ম যদি রাজকীয় নৌবাহিনীতে ব্যবহার করা হয়, তাহলে আপনার যুদ্ধজাহাজগুলো হয়ে উঠবে অভেদ্য। কেউ আপনাকে আর পরাজিত করতে পারবে না। আপনার মন্ত্রীরাও সেটা পরীক্ষা করে দেখেছেন। এই যে এখানে এই বর্ম সম্পর্কে আপনার মন্ত্রীদের প্রশংসাপত্র আছে। তাঁরাই এর সঠিক মূল্য বুঝতে পেরেছেন। মাত্র এক লাখ টুমটুম মুদ্রার বিনিময়ে আমি এই আবিষ্কারটার স্বত্ব বিনিময় করতে চাই।’কাগজটা পরীক্ষা-নিরীক্ষা করে সেটা এক পাশে সরিয়ে রাখলেন রাজা।
রাজকোষাগার থেকে ওই দেশপ্রেমীকে এক লাখ টুমটুম দেওয়ার জন্য অর্থমন্ত্রীকে নির্দেশ দিলেন।এবার জামার আরেকটা পকেট হাতড়াতে লাগল দেশপ্রেমী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।