advertisement
advertisement

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

জনি হেইনেস ট্রফি হাতে ফারহান

advertisement

‘ক্লাব আনন্দের সঙ্গে জানাচ্ছে, ফারহান আলী ওয়াহিদ ২০২৬ জনি হেইনেস ট্রফি বিজয়ী।’ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের ওয়েবসাইটে গতকাল রাতে এই ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ উইঙ্গার ফারহান ফুলহাম থেকে গত আগস্টে ধারে যোগ দেন ইংলিশ ফুটবলে পঞ্চম স্তরে খেলা ক্লাব বোরহাম উডে।

চলতি সপ্তাহের শুরুতে মোটসপুর পার্কে ফুলহামের অনুশীলন গ্রাউন্ড গিয়ে ফুলহাম সাপোটার্স ট্রাস্টের কাছ থেকে পুরস্কারটি নেন ফারহান।ফুলহামের একাডেমি থেকে উঠে আসা সেরা তরুণ ও উদীয়মান ফুটবলারকে বর্ষসেরার এ পুরস্কার দেওয়া হয়। ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মিলিত ভোটাভুটির মাধ্যমে বিজয়ী নির্ধারিত হয়।২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম ফারহানের। বাবা-মা বাংলাদেশি বংশোদ্ভূত, সিলেটি শিকড়ের—যদিও তাঁদের জন্মও যুক্তরাজ্যে।

লন্ডনের রাস্তায় বেড়ে ওঠা ফারহান ফুটবলের প্রথম পাঠ নিয়েছিলেন চেলসির একাডেমিতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর