advertisement
advertisement

মব–সংস্কৃতি: ক্ষোভের প্রকাশ, নাকি সংগঠিত সন্ত্রাস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ণ
মব–সংস্কৃতি: ক্ষোভের প্রকাশ, নাকি সংগঠিত সন্ত্রাস

advertisement

বাংলাদেশের জনজীবনে ‘মব’ বা জনতার হঠাৎ সংগঠিত হয়ে ওঠার সংস্কৃতি এক অদ্ভুত সামাজিক বাস্তবতা। কখনো এটি প্রতিবাদের শক্তি, কখনো আবার অন্ধ প্রতিশোধের হাতিয়ার। জনতার এই আচরণ আমাদের সমাজের অন্তর্গত ভয়, ক্ষোভ এবং ন্যায়বিচারের অভাব ও প্রতিহিংসাপরায়ণতাকে প্রকাশ করে। বাংলাদেশের ইতিহাসে জনতার শক্তি সব সময়ই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সময় জনতার ঐক্য ছিল মুক্তির শক্তি।

গ্রামীণ কৃষক থেকে শহুরে শ্রমিক—সবাই একত্র হয়েছিল স্বাধীনতার জন্য। সেই সময় জনতার শক্তি ছিল ইতিবাচক। স্বাধীনতার পর রাজনৈতিক অস্থিরতা, বিচারব্যবস্থার দুর্বলতা এবং সামাজিক বৈষম্য জনতার ক্ষোভকে ‘মব’ আকারে প্রকাশ করেছে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষে ক্ষুধার্ত জনতা খাদ্যগুদাম আক্রমণ করেছিল।জনতার ভেতরে একধরনের সমষ্টিগত আবেগ কাজ করে, যা ব্যক্তিকে তার নিজস্ব যুক্তি থেকে বিচ্ছিন্ন করে।

ফরাসি চিকিৎসক, সমাজবিজ্ঞানী ও মনস্তত্ত্ববিদ গুস্তাভ লে বঁ তাঁর দ্য ক্রাউড: আ স্টাডি অব দ্য পপুলার মাইন্ড বইয়ে বলেছেন, জনতার ভেতরে ব্যক্তির যুক্তি হারিয়ে যায়, আবেগই প্রাধান্য পায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর