advertisement
advertisement

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী মারা গেছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী মারা গেছেন

আব্দুল মুত্তাকিম চৌধুরী

advertisement

রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রদূত এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।আব্দুল মুত্তাকিমের ছেলে বিজ্ঞানী আবেদ চৌধুরী জানান, পাকিস্তান জাতীয় পরিষদ ও গণপরিষদের সদস্য ছিলেন আব্দুল মুত্তাকিম চৌধুরী।

সেই সঙ্গে তিনি ১৯৭০ সালের নির্বাচনে সিলেটের কুলাউড়া–বড়লেখা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।আব্দুল মুত্তাকিম চৌধুরী ১৯৭৩ সালে জাপান এবং ১৯৭৬ সালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রবক্তা তিনি।সিলেটের কানিহাটি জমিদার পরিবারে আব্দুল মুত্তাকিম চৌধুরীর জন্ম। তাঁর পুরো নাম আবু তাহের আব্দুল মুত্তাকিম চৌধুরী।আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আব্দুল মুত্তাকিম চৌধুরী আইএ পাস করেন।

এ ছাড়া তিনি শান্তিনিকেতন, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের লিংকনস ইনে পড়াশোনা করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর