সম্প্রতি ইমিগ্রেশনের সময় এক অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশের তিন নারীর বিদেশযাত্রা আটকে যায়
বাংলাদেশের কন্টেক্সট বিবেচনা করলে সোলো ট্র্যাভেল করার সময় ইমিগ্রেশন অফিসার আপনাকে কী জিজ্ঞেস করতে পারেন আর কী পারেন না, হয়রানি হলে কী কী করবেন এসব বিষয় আগেই জেনে যাওয়া ভালো। পৃথিবী এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে দুনিয়া চষে বেড়াচ্ছেন, বহু সাফল্য ও অর্জনে নিজেদেরকে সমৃদ্ধ করছেন নারীরা। অথচ আমাদের দেশের চিত্রটি এই দিক দিয়ে খুবই হতাশাব্যঞ্জক। সম্প্রতি এক অত্যন্ত অনাকাঙ্খিত ঘটনার মুখোমুখি হন বাংলাদেশের তিন নারী।
নেপাল ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের ফোন করে তাঁদের বিদেশ ভ্রমণ ও পেশা সম্পর্কে জানতে চাওয়া এবং পোশাক, আর্থিক সামর্থ্য ও ব্যক্তিগত বিষয় নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করা হয় বলে অভিযোগ করেছেন তাঁরা।সম্প্রতি ইমিগ্রেশনের সময় এক অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশের তিন নারীর বিদেশযাত্রা আটকে যায়এই নারীদের একজন বলেন, ইমিগ্রেশন পুলিশের একজন সদস্য তাঁকে বলেছেন, অবিবাহিত মেয়েরা একা দেশের বাইরে যেতে পারবে না।
কাল বৃহস্পতিবার পুলিশের কাছে দেওয়া বক্তব্যে এ কথাগুলো বলেন বিদেশযাত্রায় বাধা পাওয়া অবিবাহিত ওই তিন নারী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।