advertisement
advertisement

৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ, আজ একনেকে উঠবে প্রস্তাব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ণ
৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ, আজ একনেকে উঠবে প্রস্তাব

advertisement

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য প্রায় আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আজ বুধবার সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি উত্থাপনের কথা রয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, আজকের একনেক সভায় সৌরবিদ্যুৎ প্রকল্পটিসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

এসব প্রকল্পের মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৬ হাজার ২০৪ কোটি টাকা। এর মধ্যে রামপালের সৌরবিদ্যুৎ প্রকল্পের খরচ ধরা হয়েছে ২ হাজার ৪৯৮ কোটি টাকা।বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করবে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের মার্চের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে।

এই প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে বিপিডিবির নিজস্ব তহবিল থেকে ৩৭৪ কোটি টাকা এবং বিদ্যুৎ খাত উন্নয়ন তহবিল থেকে ২ হাজার ১২৩ কোটি টাকা জোগান দেওয়ার প্রস্তাব করা হয়েছে।প্রকল্পের নথি অনুযায়ী, রামপালে সৌরবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে নতুন করে জমি অধিগ্রহণ করতে হবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর