advertisement
advertisement

মজুরি নয়, খড়ের বিনিময়ে ধান কাটেন তাঁরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
মজুরি নয়, খড়ের বিনিময়ে ধান কাটেন তাঁরা

খড়ের বিনিময়ে ধান কাটছেন শ্রমিকেরা। গত রোববার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে মধ্য পারপুগী এলাকায়

advertisement

সকালে চারদিকে হালকা কুয়াশার আবরণ। মাঠে মাঠে কাস্তে হাতে মানুষের দল। কেউ ঝুঁকে ধান কাটছেন, কেউ আঁটি বাঁধছেন। পাশেই চলছে মাড়াই। মাড়াইযন্ত্রের শব্দের ফাঁকে ফাঁকে জমিতে জমছে খড়ের স্তূপ। কাজ শেষে কেউ মাথায়, কেউ সাইকেলে, কেউ ভ্যানে করে সেই খড় নিয়ে ফিরছেন বাড়ির পথে।ধান কাটার মৌসুমের এই চেনা দৃশ্যে একটু ভিন্নতা আছে। যাঁরা মাঠে ধান কাটছেন, তাঁদের সবাই পেশাদার কৃষিশ্রমিক নন। কেউ কৃষক, কেউ অন্য পেশার মানুষ।

তবে সবারই বাড়িতে গবাদিপশু আছে। গরু-মহিষের খড়ের সংকট মেটাতে তাঁরা মজুরি না নিয়ে অন্যের আগাম পাকা ধান কেটে দিচ্ছেন; বিনিময়ে নিয়ে যাচ্ছেন খড়।এভাবেই ঠাকুরগাঁওয়ের কিছু এলাকায় আগাম আমন কাটার সময় গড়ে উঠেছে ‘খড় উৎসব’। এতে কৃষকের শ্রমিক খরচ বাঁচছে, আবার গবাদিপশু পালনকারীরাও পাচ্ছেন গোখাদ্য। কেউ কেউ খড় বিক্রিও করছেন।আগাম ধান, আগাম বিনিময়ঠাকুরগাঁওয়ে সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান কৃষকের ঘরে ওঠে।

তবে এবার জেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের আমন আবাদ হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর