advertisement
advertisement

লন্ডনে আত্মপ্রকাশ করল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৃজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
লন্ডনে আত্মপ্রকাশ করল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৃজন

advertisement

বর্ণাঢ্য আয়োজনে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদ্‌যাপনের মধ্য দিয়ে গত ২৭ সেপ্টেম্বর, রোববার লন্ডনে আত্মপ্রকাশ করল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন—সৃজন। পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে অনুষ্ঠানটি শুরু হয় সংগঠনের সভাপতি শাহাব আহমেদ বাচ্চুর স্বাগত ভাষণের মধ্য দিয়ে। সৃজনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন লেনিন হক।

ধনঞ্জয় পাল ও হাসনিন চৌধুরী সুকান্ত ভট্টাচার্যের জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরেন।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.comমুনিরা পারভীন ও আদিত্য এইচ সৈয়দের আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। সঞ্জয় দে, গৌরী চৌধুরী ও লাবণী বড়ুয়ার কণ্ঠে পরিবেশিত হয় ‘রানার’ কবিতার সংগীতরূপ।

গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন মনিরুল ইসলাম মুকুল ও নিহারিকা ভৌমিক।সুকান্তের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনায় অংশ নেন টি. এম. আহমেদ কায়সার, পল্টু দত্ত ও রূপিতা রামিয়া-গ্রাহাম।ক্লিওপেট্রা পল ও রাহা দেওয়ান-সৈয়দ আবৃত্তি করেন ‘প্রার্থনা’ কবিতাটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর