রাঙামাটির নানিয়ারচর আনারসের চিপসের কারখানা
রসালো ও মিষ্টি স্বাদের জন্য দেশজুড়ে খ্যাতি রয়েছে রাঙামাটির আনারসের। জেলায় ব্যাপকভাবে আনারস চাষ হওয়ায় মৌসুমের একটি সময়ে অনেক কৃষক কাঙ্ক্ষিত দাম পান না। দ্রুত পচনশীল এই ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে চিপস তৈরির লক্ষ্যে নানিয়ারচরে নির্মাণ করা হয়েছিল একটি ফল প্রক্রিয়াজাতকরণ প্রদর্শনী কেন্দ্র ও চিপস কারখানা। তবে উদ্বোধনের কিছুদিন পরই বন্ধ হয়ে যায় কারখানাটি। এতে অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কারখানাটির মূল্যবান যন্ত্রপাতি।
কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) বাস্তবায়নে ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন’ প্রকল্পের আওতায় নানিয়ারচর হর্টিকালচার সেন্টারে কারখানাটি নির্মাণ করা হয়। প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত কারখানাটি উদ্বোধন করা হয় ২০২১ সালের জুনে। পাহাড়ে উৎপাদিত আনারস নষ্ট হবে না, পাশাপাশি কর্মসংস্থান তৈরি হবে—কারখানাটি ঘিরে এমনই আশা ছিল।
তবে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হলেও বাণিজ্যিকভাবে উৎপাদনই শুরু করতে পারেনি কারখানাটি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।