advertisement
advertisement

অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

দুর্নীতিবিরোধী কমিশনের হাতে গ্রেপ্তার হওয়ার পর কলম্বোর একটি আদালতে হাজির হন সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপক্ষে

advertisement

শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। সিঙ্গাপুর থেকে শ্রীলঙ্কায় ফেরার দুই দিন পর তাঁকে গ্রেপ্তার করা হয়। একটি শিশু হাসপাতালের জন্য তাঁর সঙ্গে সংশ্লিষ্ট একটি দাতব্য সংস্থার সংগ্রহ করা অনুদানের অর্থ অপব্যবহারের অভিযোগে শিরান্থিকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীলঙ্কার দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ গতকাল বুধবার কলম্বোর বাসভবন থেকে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের স্ত্রী ৭৩ বছর বয়সী শিরান্থিকে গ্রেপ্তার করে।সিরিলিয়া সাভিয়া নামের একটি দাতব্য সংস্থার সংগ্রহ করা এক কোটির বেশি শ্রীলঙ্কান রুপি (৩০ হাজার ৩০০ মার্কিন ডলার) অনুদানের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ অর্থ কলম্বোর লেডি রিজওয়ে শিশু হাসপাতালের জন্য একটি বিশেষায়িত স্ক্যানার কিনতে ব্যয় করার কথা ছিল।

যদিও এমন একটি স্ক্যানার চীন সরকার আগে থেকেই অনুদান হিসেবে দিয়েছিল বলে জানান কর্মকর্তারা।শিরান্থি রাজাপক্ষে কোনো অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর