আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একা একটি গাড়িতে আনা-নেওয়া করা হয় বলেছেন তাঁর আইনজীবী ও বোন নাজনীন নাহার। শুনানিতে তিনি বলেছেন, ‘প্রিজন ভ্যানে জিয়াউলকে একা আনা-নেওয়া করা বিপজ্জনক, উদ্বেগজনক বিষয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ততটা ভালো নয়। যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এককভাবে না এনে, জিয়াউল আহসানকে যেন অন্য আসামিদের সঙ্গে আনা হয়।’আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বৃহস্পতিবার এই আবেদন করেন আইনজীবী নাজনীন নাহার। তাঁর আবেদনের বিরোধিতা করেছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।শুনানিতে আসামি জিয়াউল আহসানকে জেলখানায় রেখে, সেখান থেকে ভার্চ্যুয়ালি অংশগ্রহণের মাধ্যমে মামলার বিচারকাজ পরিচালনার আবেদন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
তিনি বলেন, কারাগার থেকে ভিডিওর মাধ্যমে আসামির অংশগ্রহণের সুযোগ রয়েছে।গাজী মোনাওয়ার বলেন, অন্য আসামিরা জীবননাশের আশঙ্কার কথা বলছেন না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।