ডায়াবেটিক রোগীর নিত্যদিনের রুটিনে নিজের পা নিজে পরীক্ষা করার গুরুত্ব অনেক
ডায়াবেটিক রোগীর পা অত্যন্ত নাজুক একটি অঙ্গ। তাই নিত্যদিনের রুটিনে নিজের পা নিজে পরীক্ষা করার গুরুত্ব অনেক। আজ ৮ অক্টোবর আন্তর্জাতিক পোডিয়াট্রিস্ট দিবসে জেনে নিন পা নিয়ে সচেতনতার বিষয়গুলো।রোজ রাতে কী করবেন এক. নিজের পা দুটি ভালো করে পরীক্ষা করুন। পায়ের তালুও দেখতে হবে। দরকার হলে একটি আয়নার সাহায্য নিন।
যেকোনো রং পরিবর্তন, লালচে দাগ, ক্ষত, কাটাছেঁড়া, আঘাতের চিহ্ন, পোড়া দাগ, কর্ন বা কড়া, নখ দেবে যাওয়া ইত্যাদি দেখলে সতর্ক হোন। নিজে নিজে কিছু করতে যাবেন না, চিকিৎসককে জানাতে হবে। দুই. আঙুল ও আঙুলের ফাঁকগুলো দেখতে ভুলবেন না। আঙুলের ফাঁকে প্রায়ই ছত্রাক সংক্রমণ থেকে ক্ষত সৃষ্টি হয়। তিন. ভালো করে পা দুটি পরিষ্কার করুন। যদি হালকা গরম পানিতে পা চুবিয়ে পরিষ্কার করেন, তবে আগে পানির তাপমাত্রা হাত দিয়ে পরীক্ষা করে নেবেন।
নরম কাপড় বা তোয়ালের সাহায্যে চাপ দিয়ে শুকিয়ে নিন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।