advertisement
advertisement

দুই দফা মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা থেকে বেঁচে ফেরা ক্রিস্টা চেতনা ফেরার পর কী বলেছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
দুই দফা মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা থেকে বেঁচে ফেরা ক্রিস্টা চেতনা ফেরার পর কী বলেছেন

ক্রিস্টা পাইক। এই ছবি ১২ জানুয়ারি ২০২৩ তারিখে তুলেছে টেনেসি অঙ্গরাজ্যের সংশোধন বিভাগ

advertisement

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া আসামি ক্রিস্টা পাইক হাসপাতালে জ্ঞান ফেরার পর কথা বলেছেন।

তিনি ক্ষুব্ধ ও বিভ্রান্ত বলে জানিয়েছেন তাঁর একজন আইনজীবী।হাসপাতালে জ্ঞান ফেরার পর ক্রিস্টা পাইকের প্রথম কথা ছিল, ‘আমি কোথায়?’ এবং ‘আপনি কে?’ গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তাঁর আইনজীবী র‍্যান্ডি স্পাইভি।১৯৯৫ সালে তৎকালীন প্রেমিকের সঙ্গে মিলে কোলিন স্লেমারকে হত্যার দায়ে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর প্রাণঘাতী ইনজেকশন দিয়ে দুই দফায় তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা করা হয়।

এরপরও তিনি বেঁচে যান।বিশেষজ্ঞ ও পাইকের আইনজীবীরা বলছেন, ক্রিস্টা পাইকের বেঁচে যাওয়ার ঘটনা নজিরবিহীন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর