advertisement
advertisement

তেল–গ্যাস আমদানিতে কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
তেল–গ্যাস আমদানিতে কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

advertisement

দেশের বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি অব্যাহত রাখতে ৩৩০ কোটি ডলারের কঠিন শর্তের বৈদেশিক ঋণ প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

দেশীয় মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৪০ হাজার ৫৯০ কোটি টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনমনীয় ঋণ–সম্পর্কিত স্থায়ী কমিটির (এসসিএনসিএল) ৪৬তম সভায় এসব ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়।

মোট ৩৩০ কোটি ডলারের মধ্যে বিদ্যুৎ খাতের একটি নতুন প্রকল্পের জন্য ২০ কোটি ডলার এবং জ্বালানি খাতের জরুরি আমদানির জন্য আগের অনুমোদনের ৩১০ কোটি ডলার আছে।জানা গেছে, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) বাস্তবায়নাধীন ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রজেক্টের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ২০ কোটি ডলার ঋণ নেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যপত্রে বলা হয়েছে, এডিবির এই ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে সিকিউর্ড ওভারনাইট ফাইন্যান্সিং রেটের (এসওএফআর) সঙ্গে শূন্য দশমিক ৫ শতাংশ স্প্রেড যুক্ত করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর