কুমিল্লায় ধানখেত থেকে মরদেহ উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে যশোরে গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার সকালে
কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে মরদেহ উদ্ধার হওয়া স্কুলছাত্রীর (১৫) গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার একটি গ্রামে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে মাতম নেমে আসে। একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ বাবা–মা।
পরে আজ শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।আজ দুপুরে স্থানীয় সাংবাদিকেরা ছবি তুলতে গেলে নিহত ছাত্রীর মা ক্ষোভ প্রকাশ করে বলতে শুরু করেন, ‘কী হবে ছবি তুলে?
আমার কলিজার পাখিটা যখন চলে গেছে; এখন আর কিছু বলব না।’ পরে তিনি মেয়ে যে বান্ধবীর বাসায় গিয়েছিল, তাকে ধরলে হত্যার রহস্য উদ্ঘাটন হবে বলে দাবি করেন।পুলিশ বলছে, পদুয়ার বাজারে নামার পর শহরের দিকে না গিয়ে মেয়েটি কীভাবে লালমাইয়ের নির্জন ফসলি জমিতে পৌঁছাল, সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।