টুটুল চক্রবর্তী
টুটুল চক্রবর্তীপুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) টুটুল চক্রবর্তীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ, বিমানবন্দরে নিজেকে ‘ডিআইজি’ পরিচয় দিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহারসহ অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, টুটুল চক্রবর্তী সাময়িক বরখাস্ত অবস্থায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
প্রজ্ঞাপনে তাঁকে গত ২৩ জানুয়ারি থেকে ‘পলাতক’ বলে উল্লেখ করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১৪ ও ১৫ নভেম্বর দুই দিনের কর্মস্থল ত্যাগের অনুমতিসহ ছুটি এবং ১৬ থেকে ১৮ নভেম্বর তিন দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর হয়েছিল টুটুল চক্রবর্তীর; কিন্তু তিনি ছুটি শুরুর আগের দিন ১৩ নভেম্বর প্রয়োজনীয় প্রস্থান প্রতিবেদন দাখিল না করে নির্ধারিত সময়ের আগেই কর্মস্থল ত্যাগ করেন।ওই দিন প্রকৃত পরিচয় গোপন করে নিজেকে ‘ডিআইজি’ পরিচয় দেন টুটুল চক্রবর্তী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।