advertisement
advertisement

এআই ও সাইবার নিরাপত্তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
এআই ও সাইবার নিরাপত্তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

‘আইইইই থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস (কমপাস ২০২৬)’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিরা

advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, কম্পিউটার ভিশন ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আজ শুক্রবার সকালে বাংলা একাডেমিতে ‘আইইইই থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস (কমপাস ২০২৬)’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করা হয়।

আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে দেশ-বিদেশের গবেষকেরা কম্পিউটিংয়ের বিভিন্ন নতুন প্রযুক্তি ও ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ বলছে, এটি কমপাসের তৃতীয় আসর।

এতে বুদ্ধিমান ব্যবস্থা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ভিজ্যুয়াল কম্পিউটিং, ডেটা বিশ্লেষণ, নেটওয়ার্ক ও নিরাপত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং বিভিন্ন বাস্তব ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তি নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর