অনুষ্ঠানের উদ্বোধন
ধীর আঁচে রান্না, মসলার সূক্ষ্ম ব্যবহার, বাদামের সমৃদ্ধ স্বাদ আর কত্থক ও কাওয়ালির পরিবেশনা—ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইক রেস্তোরাঁয় লখনউয়ের রন্ধন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরছে সপ্তাহব্যাপী উৎসব ‘দস্তরখান-এ-আওধ’।খাবার কখনো কখনো একটি অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির পরিচয় তুলে ধরে।
কোনো কাবাবের কোমলতা, বিরিয়ানির সুবাস কিংবা দুধে তৈরি মিষ্টির স্বাদে ধরা পড়ে সেই অঞ্চলের রন্ধনশৈলী, উপকরণের ব্যবহার ও খাদ্যসংস্কৃতির বিবর্তন। ভারতের ঐতিহাসিক আওধ অঞ্চলের খাবারের ঐতিহ্যও তেমন।
নবাবি আভিজাত্য, আতিথেয়তা ও শৈল্পিক রুচির সংমিশ্রণে গড়ে উঠেছে লখনউয়ের স্বতন্ত্র রন্ধনধারা।অনুষ্ঠানের উদ্বোধনএই ঐতিহ্যকে ঢাকার ভোজনরসিকদের সামনে তুলে ধরতে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইক রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে ‘দস্তরখান-এ-আওধ’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।