শেরেবাংলা এ কে ফজলুল হক
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত প্রশ্নঅধ্যায়-৪প্রশ্ন: এ কে ফজলুল হক কে ছিলেন?উত্তর: এ কে ফজলুল হক ছিলেন একজন সাহসী ও অসাধারণ বাঙালি নেতা। তাঁর পুরো নাম আবুল কাশেম ফজলুল হক। সাধারণ মানুষ ও কৃষকদের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।প্রশ্ন: এ কে ফজলুল হককে ‘বাংলার বাঘ’ বলা হয় কেন?উত্তর: এ কে ফজলুল হক ছিলেন সাহসী ও দৃঢ়চেতা নেতা। তাঁর সাহস ও নেতৃত্বের জন্য তিনি ‘বাংলার বাঘ’ নামে পরিচিত হন।
তিনি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন।প্রশ্ন: ফজলুল হক শিক্ষার ক্ষেত্রে কী অবদান রাখেন?উত্তর: তিনি বাংলার শিক্ষার উন্নতির জন্য অনেক কাজ করেন। তিনি বহু স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের সাহায্য করেন।প্রশ্ন: ফজলুল হক কৃষকদের জন্য কী কাজ করেন?উত্তর: তিনি কৃষকদের দুঃখ-দুর্দশা দূর করার চেষ্টা করেন। মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের রক্ষার জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন।
তিনি জমিদারি প্রথা বাতিলেরও চেষ্টা করেন।প্রশ্ন: মওলানা ভাসানীকে ‘মজলুম জননেতা’ বলা হয় কেন?উত্তর: মওলানা ভাসানী ছিলেন শোষিত ও নির্যাতিত মানুষের নেতা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।