advertisement
advertisement

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে পতন কমলেও দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে পতন কমলেও দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা

advertisement

চলতি বছরের প্রথমার্ধ শেষে (জানুয়ারি–জুন) যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি পৌনে ছয় শতাংশ কমেছে। জুলাই মাস শেষে তা বেড়ে সাড়ে ছয় শতাংশে দাঁড়ায়। তবে আগস্ট মাসে পতনের হার কমেছে। পোশাক রপ্তানি কমেছে ৪ দশমিক ৪৩ শতাংশ।

একই সময়ে চীন ও ভারত থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি কমেছে যথাক্রমে ২৯ ও ২৬ শতাংশের বেশি।যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে পতন কিছুটা কমলেও চীনের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ। গত জুলাই মাস শেষে ভিয়েতনামের পর শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ ছিল বাংলাদেশ। তারপরেই ছিল চীনের অবস্থান। তবে আগস্টে শেষে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষস্থান দখলে নিয়েছে চীন। বাংলাদেশ নেমে গেছে তৃতীয় অবস্থানে।

বাংলাদেশ ও চীনের মধ্যে তৈরি পোশাক রপ্তানির তফাত ২৪ কোটি ডলার।যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এমন চিত্র পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর