advertisement
advertisement

৮ মাস পর চালুর দুই দিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
৮ মাস পর চালুর দুই দিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা

যমুনা সার কারখানার প্রধান ফটক। সম্প্রতি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায়

advertisement

গ্যাস-সংকট কাটিয়ে প্রায় আট মাস পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় (জেএফসিএল) পুরোদমে সার উৎপাদন শুরু হয়েছিল। কিন্তু দুই দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে আবার উৎপাদন বন্ধ হয়ে গেছে।আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) মো. ফজলুল হক। তিনি জানান, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি প্ল্যান্টের বয়লারে ছিদ্র দেখা যায়।

সেটি মেরামতের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে।ফজলুল হক বলেন, ‘এটি বড় ধরনের কোনো সমস্যা না। যেহেতু আমরা পুরোদমে উৎপাদনে গিয়েছি এবং গ্যাসের চাপও ভালো পাওয়া যাচ্ছে; তাই ওই ছোট ত্রুটিও মেরামত করে নিচ্ছি, যাতে পরে কোনো বড় সমস্যা না হয়। আশা করছি, আগামী শনিবার আবার পুরোদমে উৎপাদনে ফিরতে পারব।’ তাঁর ভাষ্য, কারখানাটি অনেক দিন পর চালু হয়েছে, তাই ছোটখাটো সমস্যা হতেই পারে।

চালুর পর এ পর্যন্ত বড় কোনো সমস্যা দেখা যায়নি।মহাব্যবস্থাপক জানান, বর্তমানে যে গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে, তাতে কারখানায় দৈনিক প্রায় ১ হাজার ৩০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর