advertisement
advertisement

কেএনএফের প্রধান নাথান বমসহ নয়জনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা সিআইডির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
কেএনএফের প্রধান নাথান বমসহ নয়জনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা সিআইডির

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)

advertisement

পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমসহ নয়জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গতকাল বুধবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় সিআইডি মামলাটি করে।

আজ বৃহস্পতিবার সিআইডির সদর দপ্তরের গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এই তথ্য জানান।মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন নাথানা লনচেও ওরফে নাথান বম (৪৯), মংহলাসিন মারমা ওরফে মং (৩৮), নিয়াজ হায়দার (৩৯), মো. গোলাম আজম (৪৭), সাহেদুল ইসলাম (২৭), মোহাম্মদ কামরুজ্জামান (৫৮), জামালুল ইসলাম (৪৫), মো. মতিউর রহমান (৪৩) ও মো. তৌহিদুল ইসলাম (৩৮)।নাথান বম এখন কোথায়, কেএনএফের শক্তির উৎস কীসিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১৮ মে বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি পোশাক কারখানা ও একটি গুদামে অভিযান চালায় পুলিশ।

অভিযানে ২০ হাজার ৩০০ সেট ইউনিফর্ম উদ্ধার হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর