শরৎজুড়ে এখন উৎসবের আমেজ। এই আবহে দেশীয় পণ্যের পসরা নিয়ে রাজধানীর ধানমন্ডিতে বসছে দুই দিনের ‘শরৎ ও শারদীয় মেলা’। ৯ ও ১০ অক্টোবAর ধানমন্ডি ২৭-এর মাইডাস সেন্টারের ১২ তলায় এ মেলার আয়োজন করছে বারুণী ও ত্রিনয়নী। এতে অংশ নিচ্ছেন প্রায় ৮০ জন উদ্যোক্তা।মেলায় থাকছে শাড়ি, থ্রি-পিস, টু-পিস, ওয়ান-পিস, কুর্তি, পায়জামা, পাঞ্জাবি, ফতুয়া ও টি-শার্টসহ নানা ধরনের পোশাক।
পাশাপাশি পাওয়া যাবে হাতে তৈরি গয়না, ঘর সাজানোর সামগ্রী, জুতা ও বিভিন্ন ধরনের খাবার। সব মিলিয়ে পূজার কেনাকাটা কিংবা প্রিয়জনের জন্য উপহার খুঁজতে এক জায়গায় মিলবে নানা আয়োজন।অনলাইনভিত্তিক অনেক দেশীয় উদ্যোক্তার জন্য ক্রেতাদের সঙ্গে সরাসরি পরিচিত হওয়া এবং নিজেদের পণ্য তুলে ধরার সুযোগ তৈরি করে এ ধরনের মেলা।
উৎসবের মৌসুমে তাঁদের কাজের পরিচিতি বাড়াতেও ভূমিকা রাখে এমন আয়োজন।বারুণী ও ত্রিনয়নী প্রতিবছর বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে দেশীয় উদ্যোক্তাদের নিয়ে মেলার আয়োজন করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।