ক্যানসার নিয়ন্ত্রণে রাখতে পারে ব্যায়াম, তবু আলোচনা এত কম কেন?
ক্যানসার রোগীদের জন্য ব্যায়ামের উপকারিতা নিয়ে একের পর এক গবেষণায় ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। পরিকল্পিত ব্যায়ামে চিকিৎসার ফল ভালো হতে পারে, কমতে পারে ক্যানসার ফিরে আসার ঝুঁকিও। কিন্তু রোগীদের জন্য এমন ব্যায়াম কর্মসূচির সুযোগ এখনো খুবই সীমিত। পিটসবার্গে নিজের বাড়ির বেসমেন্টে বসে আইপ্যাড চালু করলেন লি কোলকার। অনলাইনে যোগ দিলেন একটি ব্যায়াম সেশনে। অপর প্রান্তে ছিলেন অলিভিয়া মাস্টেন।
ক্যানসার রোগীদের ব্যায়াম করানোয় বিশেষজ্ঞ এই প্রশিক্ষক। লি কোলকারের বয়স এখন ৬৬ বছর। এ বছর মেটাস্ট্যাটিক কিডনি ক্যানসারের একটি ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়ার পর থেকে হঠাৎ ক্লান্ত হয়ে পড়তেন তিনি। চিন্তাভাবনা ও মনোযোগেও সমস্যা হচ্ছিল।ইউনিভার্সিটি অব পিটসবার্গ মেডিক্যাল সেন্টারের কর্মীরা কোলকারকে জানান, ব্যায়াম করলে তাঁর কর্মশক্তি বাড়তে পারে। শুনেই সুযোগটি নেন কোলকার।
তিনি বলেন, ‘এ কথাটাই আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল।’ব্যায়ামের সুফল স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রজুড়ে ক্যানসার রোগীদের ব্যায়ামে যুক্ত করার উদ্যোগ বাড়ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।