advertisement
advertisement

উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে, কী ক্ষতি হবে তাতে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে, কী ক্ষতি হবে তাতে

ভারতের জনসংখ্যা প্রায় ১৪৫ কোটি

advertisement

প্রধানমন্ত্রিত্বের সিকি শতক পূর্ণ হওয়ার দিনে নরেন্দ্র মোদির দৃপ্ত ঘোষণা, ভারত অতি দ্রুত বিশ্বের তৃতীয় অর্থনীতিতে পরিণত হবে।

স্বপ্নের ভারতের ছবি আঁকতে গিয়ে গতকাল বুধবার তিনি সগর্বে জানিয়েছেন, ‘উই উইল ডু ইট।’ তাঁর সেই স্বপ্ন পূরণ হবে কি হবে না, সে বিষয়ে তর্ক সৃষ্টি না করে আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজের গবেষণা দেখাচ্ছে, ২০৪৯ সালের মধ্যে ভারত পৃথিবীর অন্যতম প্রধান ‘বৃদ্ধ মানুষের’ দেশে পরিণত হবে।আর জন্ম ও মৃত্যুহার এভাবে কমলে ২০৬৫ সালের মধ্যেই ভারত ‘অতি বয়স্কদের’ দেশ হয়ে উঠবে। বয়স্ক থেকে অতি বয়স্ক দেশে পৌঁছাতে ভারতের লাগবে মাত্র ১৬ বছর।

তুলনায় অতি বয়স্ক দেশ হতে যুক্তরাষ্ট্রের লাগবে ১৯ বছর, ইন্দোনেশিয়ার ২৯ বছর।মুডিজের এই গবেষণালব্ধ তথ্য ভারতের চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্য পরিষেবার অগ্রগতির পরিচয় দিলেও অর্থনীতির পক্ষে তা চিন্তার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর