শিখো–প্রথম আলো জিপিএ–৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় কথা বলছে সাবরিন সুলতানা মিথি। সদর উপজেলা পরিষদ মিলনায়তন, মাদারীপুর। ৯ অক্টোবর ২০২৬
এসএসসি পরীক্ষার দুই দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয় সাবরিন সুলতানা মিথি। মেয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান মা–বাবা। শেষ পর্যন্ত জ্বর নিয়ে পরীক্ষা দিয়েই জিপিএ-৫ পেয়েছে সাবরিন। আজ শুক্রবার মাদারীপুরে শিখো–প্রথম আলো জিপিএ–৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় সেই কঠিন সময়ের অভিজ্ঞতার কথা জানাল সে। মেয়েকে সংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে এসেছিলেন বাবা গোলাম রসুল।
সাবরিন বলল, ‘এই ফলের পেছনে সবচেয়ে বড় প্রেরণা আমার বাবা। ডেঙ্গু জ্বর নিয়ে পরীক্ষা দিতে পারব কি না, তা নিয়ে চিন্তা ছিল। মা–বাবা দুজনই আমাকে সাহস দিয়েছেন।’ প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।
আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।ক্রেস্ট হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাসসংবর্ধনার মাদারীপুর পর্ব আয়োজন করা হয় সদর উপজেলা পরিষদ ম...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।