ফারিয়া ইসলাম ও মো. হাবিবুর রহমান
বন্যা আসার আগেই যদি জানা যায় কোন এলাকায় ঝুঁকি বেশি, কোথায় আগে প্রস্তুতি নেওয়া দরকার এবং সীমিত অর্থের মধ্যে কোন কাজে অগ্রাধিকার দেওয়া উচিত, তাহলে জলবায়ু দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি আরও কার্যকর হতে পারে। এমন ভাবনা থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একটি ব্যবস্থা তৈরি করেছেন বাংলাদেশের দুই শিক্ষার্থী ফারিয়া ইসলাম ও মো. হাবিবুর রহমান।
তাঁদের তৈরি ‘ক্লাইমেট অ্যাকশন কোপাইলট’ প্রকল্পটি এরই মধ্যে জায়গা করে নিয়েছে ‘এআই ফর ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’–এর চূড়ান্ত পর্বে। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) টেকনোলজি এক্সিকিউটিভ কমিটি ও ক্লাইমেট টেকনোলজি সেন্টার অ্যান্ড নেটওয়ার্ক (সিটিসিএন) যৌথভাবে এ পুরস্কার দেবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্বল্পোন্নত দেশ ও ছোট দ্বীপরাষ্ট্রগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবনী সমাধানকে স্বীকৃতি দেওয়াই এ পুরস্কারের লক্ষ্য।ফারিয়া ইসলাম ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগে এবং হাবিবুর রহমান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।