ক্যাটরিনা কাইফ। কোলাজ
‘নিজেই নিজের সবচেয়ে বড় সমর্থক হোন’—কথাটি বলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের নানা মন্তব্য যেন নিজের সম্পর্কে ধারণা কিংবা ব্যক্তিগত সিদ্ধান্তকে প্রভাবিত না করে, সে বিষয়ে সতর্ক করেছেন তিনি। তাঁর মতে, কখনো মানুষ প্রশংসায় ভাসাবে, কখনো সমালোচনা করবে। সব সময় অন্যের স্বীকৃতির অপেক্ষায় না থেকে নিজের পাশে নিজেকেই দাঁড়াতে হবে।
যুক্তরাজ্যে নিজের প্রসাধনী ব্র্যান্ডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ক্যাটরিনা। সম্প্রতি মাতৃত্বের পর তাঁর শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের ঘটনা নতুন করে আলোচনায় আসার পর তাঁর এই বক্তব্য বিশেষ তাৎপর্য পেয়েছে।ক্যাটরিনা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বয়ান যেন আমাদের আত্মমূল্যবোধ ও নিজেদের সম্পর্কে ধারণাকে প্রভাবিত না করে, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
কারণ, সেখানে অনেক মানুষের অনেক মতামত থাকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।