মঙ্গল গ্রহে রহস্যময় দানবীয় মেঘ
লাল গ্রহ মঙ্গল নিয়ে আমাদের জানার আগ্রহ অনেক। আর তাই সেই গ্রহের আকাশে থাকা রহস্যময় দানবীয় মেঘ তৈরির কারণ জানতে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই গবেষণা করছিলেন। মঙ্গল গ্রহে দানবীয় মেঘ তৈরির পরপরই চোখের পলকে মিলিয়ে যাওয়ার রহস্য অবশেষে উন্মোচন করেছেন ফ্রান্সের সোরবন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।
এই মেঘ তৈরি ও মিলিয়ে যাওয়ার পেছনে মঙ্গল গ্রহের পাতলা বায়ুমণ্ডল ও অদ্ভুত ভৌত প্রক্রিয়া যুক্ত রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।বিজ্ঞানীদের তথ্যমতে, মঙ্গল গ্রহের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হচ্ছে সেখানকার বিশাল আকৃতির মেঘ। ২০১৮ সালে মঙ্গল গ্রহের ২০ কিলোমিটার উঁচু আর্সিয়া মন্স আগ্নেয়গিরির ঠিক পাশে এই মেঘ শনাক্ত করা হয়।
বসন্ত ও শরৎকালে প্রতিদিন সকালে তৈরি হওয়া এই মেঘ দ্রুত ১ হাজার ১২০ মাইল পর্যন্ত বৃদ্ধি পেয়ে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।