advertisement
advertisement

শিক্ষায় ক্রমোন্নতি, আর ছন্দপতনে ঘুরে দাঁড়ানো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
শিক্ষায় ক্রমোন্নতি, আর ছন্দপতনে ঘুরে দাঁড়ানো

শিক্ষা ও গবেষণাবিষয়ক আলোচনায় আলোচককে অভ্যর্থনা

advertisement

বাংলাদেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়—এ তিনটি স্তরেই শিক্ষার্থীরা বিভিন্ন রকমের সামাজিক ও রাজনৈতিক সমস্যার কারণে অগ্রগতিতে বাধাপ্রাপ্ত হয়ে অনেকেই বিপথগামী হচ্ছে। শিক্ষার্থীদের এই বিপথগামী হওয়াটা সামষ্টিকভাবে দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।

যথোপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, গুণগত শিক্ষাদান ও শিক্ষার্থীদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রতিনিয়ত অবহিত করে তাদের সঠিক পথে ধরে রাখাটা প্রত্যেক শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকের কর্তব্য। শিক্ষার্থীদের কল্যাণে বড় ধরনের স্বপ্নের জাল বুনে আশার আলোকে প্রাধান্য দিয়ে বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দিকনির্দেশনাসহ কথা বলা ও সেমিনার দেওয়াটা একটা স্বেচ্ছাসেবামূলক কাজ।

বিপথগামী না হতে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে আসার জন্য বুদ্ধিবৃত্তিক চেষ্টায় প্রেরণা জোগানোর জন্য যে কারও স্বেচ্ছায় শ্রম দেওয়াটা সমাজ তথা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর