advertisement
advertisement

৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন ভক্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন ভক্ত

আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচটি দেখতে মনুমেন্তাল স্টেডিয়ামে ইয়াদিল ইকবাল

advertisement

পছন্দের খেলোয়াড়ের প্রতি ভালোবাসা প্রমাণে কত দূর যাওয়া যায়? বিশেষ সেই খেলোয়াড়টি যখন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার!পৃথিবীতে ভক্তরা তাঁর পছন্দের খেলোয়াড়ের জন্য পাগলাটে সব কাণ্ড করে আসছেন বহু আগে থেকে। কেরালার ছেলে ইয়াদিল ইকবালও পড়েন সেই গোত্রে। আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ দেখার টিকিট অনলাইনে পাননি ইকবাল।

বিকল্প পথ বের করে নিতে অসুবিধা হয়নি।কেরালায় নিজের গ্রাম কোদুনগালুর থেকে ইকবাল যাত্রা শুরু করেন। লক্ষ্য আর্জেন্টিনা, জাতীয় দলে মেসির শেষ ম্যাচ দেখা। লন্ডন ও নিউইয়র্ক হয়ে বুয়েনস এইরেসে পা রাখেন ইকবাল। পাড়ি দেন প্রায় ১৫ হাজার কিলোমিটার পথ। সময় লাগে প্রায় ৪০ ঘণ্টা।

ইন্টারনেটে এই কনটেন্ট নির্মাতার খরচ যে কম হয়নি, সেটা তো এমনিতেই বোঝা যাচ্ছে।বুয়েনস এইরেসে যেতে ব্যাগ গোছানোর সময় ইকবাল নীল–সাদা রঙের একটি ঘড়িও সঙ্গে নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর