প্রথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করেও নিয়োগপত্র পাননি ক্লীন্টন সাহা
‘আমি বাংলাদেশের নাগরিক। আমার জাতীয় পরিচয়পত্র আছে। শুধু স্থায়ী ঠিকানা না থাকার কারণে আমি চাকরিটা পাইনি। অথচ মেধাতালিকায় আমি দ্বিতীয় হয়েছি। মেধার বিষয়টি বিবেচনা না করে শুধু স্থায়ী ঠিকানা না থাকায় নিয়োগপত্র দেওয়া হয়নি। মানবিক দিক বিবেচনা করে চাকরিটা দেওয়ার জন্য আবেদন করেছি। কিন্তু কর্তৃপক্ষ আমার আবেদন গ্রহণ করেনি।’কথাগুলো বলছিলেন চট্টগ্রাম নগরের চৌমুহনী এলাকার বাসিন্দা ক্লীন্টন সাহা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থানাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েছিলেন তিনি। নিয়োগের জন্য সুপারিশও পেয়েছিলেন। তবে চূড়ান্ত যাচাইয়ের সময় স্থায়ী ঠিকানা নিয়ে জটিলতার কারণে তাঁর নিয়োগ হয়নি।ক্লীন্টন সাহা জানান, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে নদীভাঙন ও বাস্তুচ্যুতির শিকার। প্রায় সাতবার নদীভাঙনে তাঁদের ঘরবাড়ি ও দোকানপাট বিলীন হয়েছে।
পরে তাঁদের যে বাড়িটি ছিল, সেটিও অনেক আগে বিক্রি হয়ে যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।