advertisement
advertisement

দুধ-আনারসে বিষ? ফল খেয়ে পানি?—এমন ১০ প্রবাদের সত্য-মিথ্যা জানি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
দুধ-আনারসে বিষ? ফল খেয়ে পানি?—এমন ১০ প্রবাদের সত্য-মিথ্যা জানি

অনেকেই ভাবেন, রাতে শাক খাওয়া পেটের জন্য ভালো নয়

advertisement

দুধ আর আনারস একসঙ্গে খেলে নাকি বিষ হয়ে যায়! ফল খাওয়ার পর পানি খেলেই নাকি ‘যম বলে আয় আয়’! আবার চা খাওয়ার পর পানি খেলে নাকি দাঁত পড়ে যায়!—ছোটবেলা থেকেই বড়দের মুখে এমন কত কথাই না শুনে আসছি। সত্য–মিথ্যা না জেনে মেনেছিও সে সময়। আসলে এসব কথা কি সত্যি নাকি স্রেফ প্রবাদ বা প্রচলিত কথার কথা? চলো, বিজ্ঞানের চোখে দেখে নেওয়া যাক এমন ১০টি কথার সত্য–মিথ্যা। ১. দুধ-আনারস একসঙ্গে কি বিষ বিজ্ঞান বলছে, এই তথ্যটি সঠিক নয়।

দুধ আর আনারস একসঙ্গে খেলে শরীরে বিষ তৈরি হয়—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং দুধ ও আনারস দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে মিল্কশেকসহ নানা খাবার তৈরি করা হয়। তবে আনারসে ব্রোমেলিন নামের একটি এনজাইম আছে। এটি দুধের প্রোটিন ভেঙে দিতে পারে। ফলে দুধ কিছুটা জমাট বেঁধে দইয়ের মতো হয়ে যেতে পারে। কিন্তু তাতে দুধ বিষাক্ত হয়ে যায় না।

তাই দুধ আর আনারস একসঙ্গে বা পরপর খেলে বিষক্রিয়া হবে—এমন ভয় পাওয়ার কোনো কারণ নেই।দুধ আর আনারস একসঙ্গে খেলে শরীরে বিষ তৈরি হয়—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।২. ফল খেয়ে জল খায়, ‘যম বলে আয় আয়’প্রবাদটা শুনতে বেশ ভয়ংকর!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর