advertisement
advertisement

২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’

‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকের শুটিংয়ে তটিনী ও বাসার

advertisement

‘এটা আমাদেরই গল্প’–এর সাফল্যের পর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক। ‘ফিরে আসার গল্প’। সম্পর্কের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি গতকাল চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় মুক্তি পেয়েছে প্রথম পর্ব। মুক্তির ২৩ ঘণ্টায় নাটকটির ভিউ ৪৭ লাখের বেশি! ইউটিউবে মন্তব্যের ঘরে অনেকেই প্রশংসা করেছেন নাটকটির।

মামুন নামের এক দর্শক লিখেছেন, ‘“এটা আমাদেরই গল্প” নাটকের ভক্তরা কে কে “ফিরে আসার গল্প” নাটকের অপেক্ষায় ছিলেন।’ বাপ্পা নামে আরেকজন লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো...আমরা খুব আনন্দিত। যারা এই নাটকের অভিনেতা যুক্ত আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।’‘এটা আমাদেরই গল্প’-এ খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, দীপা খন্দকার, নাদের চৌধুরী, মনিরা মিঠুসহ কয়েকজন অভিনয়শিল্পী আলোচনায় ছিলেন।

নতুন ধারাবাহিকটিতে তাঁদের সবাইকে দেখা যাচ্ছে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর