advertisement
advertisement

পদ্মার এক পাঙাশ বিক্রি হলো প্রায় ৫০ হাজার টাকায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
পদ্মার এক পাঙাশ বিক্রি হলো প্রায় ৫০ হাজার টাকায়

২১ কেজি ৬০০ গ্রাম ওজনের পাঙাশটি ৪৯ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে

advertisement

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে পদ্মা নদীতে ধরা পড়া ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি পাঙাশ ৪৯ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে মাছটি নিলামে ওঠে। একই বাজারে আজ বৃহস্পতিবার সকালে মহাবিপন্ন দুটি বাগাড় মাছও বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা জানান, বাগাড় দুটি বিক্রি হয়েছে ৪২ হাজার ২০০ টাকায়।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, গতকাল বুধবার মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এর আগে সন্ধ্যার পর পদ্মার মোহনায় সহযোগীদের নিয়ে জাল ফেলেন মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে সুরেশ হালদার। ভাটিতে ভেসে কিছুক্ষণ পর জালে প্রচণ্ড ঝাঁকুনি টের পান তাঁরা। বুঝতে পারেন, বড় কোনো মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলে দেখেন, বড় এক পাঙাশ।গতকাল রাতেই মাছটি দৌলতদিয়া ঘাট বাজারে রেজাউল মণ্ডলের আড়তে আনা হয়।

নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী চাঁদু মোল্লা পাঙাশ মাছটি কিনে নেন।চাঁদু মোল্লা বলেন, রাত ১০টার দিকে তিনি নিলামে অংশ নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর