advertisement
advertisement

আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার

আরএফএল

advertisement

দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ‘আরএফএল গ্রুপ’ তাদের ‘ফিউচার বিজনেস লিডারস প্রোগ্রাম’-এর আওতায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি জোনাল ম্যানেজার’ পদে ১০০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা শুরুতেই মাসিক ৪০,০০০ টাকা বেতন পাবেন।

প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।সংক্ষিপ্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ।পদের নাম: ট্রেইনি জোনাল ম্যানেজার।পদসংখ্যা: ১০০টি।চাকরির ধরন: ফুল টাইম (অফিস)।দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবেকর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি।অভিজ্ঞতা: সংশ্লিষ্ট খাতে (এফএমসিজি, লাইট ইঞ্জিনিয়ারিং, পোশাক খাত, চামড়াজাত পণ্য, ফুড ও বেভারেজ) ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

তবে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।বয়সসীমা সর্বনিম্ন ২৪ বছর।অন্যান্য যোগ্যতা মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা ও নেতৃত্ব দেওয়ার দক্ষতা থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর