advertisement
advertisement

বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ঢাকা তৃতীয়, অন্য বিভাগীয় শহরগুলোর কী অবস্থা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ণ
বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ঢাকা তৃতীয়, অন্য বিভাগীয় শহরগুলোর কী অবস্থা

বায়ুদূষণ

advertisement

বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণে আজ বুধবার সকালে ঢাকার অবস্থান তৃতীয়। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল সাড়ে ৮টার হালনাগাদ তালিকায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৭৮। এ মাত্রার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়ার কুয়ালালামপুর ও ভারতের কলকাতার একিউআই ছিল যথাক্রমে ২১৩ ও ১৮১।ঢাকার বাতাসে প্রধান দূষক ছিল অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫।

এর ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ৯৫ দশমিক ৫ মাইক্রোগ্রাম। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিত মানের প্রায় ১৯ গুণ। ঢাকার ১২টি পর্যবেক্ষণকেন্দ্রের তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছে আইকিউএয়ার।বিভাগীয় শহরের কোথায় কত দূষণআজ ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি দূষণ রাজশাহীতে, স্কোর ১৬৯।

অন্য শহরগুলোর মধ্যে খুলনায় ১৬৪, রংপুরে ১৫৭, ময়মনসিংহে ১৫৫, বরিশাল ১৫১, চট্টগ্রাম ১৪২ এবং সিলেট ১১২ স্কোর।ঢাকার পর্যবেক্ষণকেন্দ্রগুলোর মধ্যে শীর্ষে আছে গুলশান লেক পার্ক, এখানকার বায়ুর মান ১৯৮।ঢাকা ও আশপাশের এলাকার মধ্যে গাজীপুরে ২২০, সাভারে ১৭৫ এবং টঙ্গীতে ১৬৭ স্কোর রেকর্ড করা হয়।আইকিউএয়ারের এই সূচক তাৎক্ষণিক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর