advertisement
advertisement

মেয়েদের মাঠে নামার সুযোগ নিশ্চিত করুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ণ
মেয়েদের মাঠে নামার সুযোগ নিশ্চিত করুন

সম্পাদকীয়

advertisement

বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের নারী ফুটবলের সাফল্য আলোচিত একটি বিষয়। এরই ধারাবাহিকতায় জাতীয় পর্যায়ে মেয়েদের ফুটবল খেলতে উৎসাহ দেওয়া হচ্ছে এবং তাঁদের অর্জন উদ্‌যাপন করা হচ্ছে। অথচ তৃণমূল পর্যায়ে কোনো কোনো গোষ্ঠীর আপত্তির মুখে সেই মেয়েদেরই মাঠে নামার সুযোগ সংকুচিত হচ্ছে। সুনামগঞ্জের দিরাইয়ে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত হওয়ার ঘটনা এই বাস্তবতাকে আবারও সামনে নিয়ে এসেছে।

দিরাই উপজেলা স্টেডিয়ামে স্থানীয় স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মেয়েদের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু মেয়েদের ফুটবল খেলাকে ‘অশ্লীলতা’ আখ্যা দিয়ে একটি পক্ষ তা বন্ধের দাবি জানায়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, উপজেলা প্রশাসন দুই পক্ষকে সমঝোতা করতে বলে এবং পরে পুলিশের পক্ষ থেকে খেলা স্থগিতের পরামর্শ দেওয়া হয়।

শেষ পর্যন্ত খেলাটি অনুষ্ঠিত হয়নি।এ ঘটনা নিছক একটি ম্যাচ বন্ধ হওয়ার বিষয় নয়, মেয়েরা প্রকাশ্যে খেলাধুলা করতে পারবেন কি না এবং সেটি অন্য কারও সম্মতির ওপর নির্ভর করবে কি না—এসব প্রশ্নও এখানে জড়িত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর