advertisement
advertisement

জীবন কি সত্যিই নিজের মতো, নাকি ‘ফাঁদে’ বন্দী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
জীবন কি সত্যিই নিজের মতো, নাকি ‘ফাঁদে’ বন্দী

গোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসর

advertisement

কথাসাহিত্যিক আনিসুল হক রচিত উপন্যাস ‘ফাঁদ’ নিয়ে পাঠচক্রের আসর করেছে গোবিপ্রবি বন্ধুসভা। ৪ অক্টোবর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই আসর বসে। পাঠচক্রে বইটির গল্প, চরিত্র ও নানা ভাবনা নিয়ে কথা বলেন বন্ধুরা।‘ফাঁদ’ একটু অন্য রকম উপন্যাস। একজন মানুষ দশতলা ভবন থেকে পড়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে যেন তার সামনে খুলে যায় জীবনের নানা গল্প।

সেই গল্পের মধ্য দিয়ে লেখক সম্পর্ক, ভালোবাসা, রাজনীতি, সমাজ ও মানুষের নানা দিক তুলে ধরেছেন।

হাস্যরসের আড়ালেও রেখে গেছেন কিছু ভাবনার জায়গা।গোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসর।আলোচনার এক পর্যায়ে বন্ধুদের মনেও প্রশ্ন জাগে—আমরা কি সত্যিই জীবনকে নিজের মতো করে বাঁচি, নাকি সমাজ ও সম্পর্কের নানা অদৃশ্য ‘ফাঁদে’ আটকে থাকি?সভাপতি আহনাফ শাহরিয়া বলেন, ‘বইটা পড়তে গিয়ে মনে হয়েছে, গল্পের ভেতর দিয়ে লেখক আমাদের পরিচিত জীবনকেই একটু অন্যভাবে দেখিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর