advertisement
advertisement

‘ময়মনসিংহ শহরের যে দিকে যাই, সেদিকেই যানজট’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
‘ময়মনসিংহ শহরের যে দিকে যাই, সেদিকেই যানজট’

ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় যানজট সব সময় লেগেই থাকে

advertisement

ময়মনসিংহ শহরের প্রধান সমস্যা যানজট। এর অন্যতম কারণ অপ্রশস্ত সড়ক, তিন চাকার যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল এবং শহরের ভেতরে ১০টি রেলক্রসিং। এ সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে নানা পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। এর ফলে নগরবাসীর ভোগান্তি দিন দিন বাড়ছে, যানজটে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা।শহরে ব্যাটারিচালিত ইজিবাইক, মিশুক ও অটোরিকশা ছাড়া কোনো ধরনের গণপরিবহন নেই।

সিটি করপোরেশন বলছে, শহরে বর্তমানে নিবন্ধিত তিন চাকার যান আছে প্রায় ১৭ হাজার। এর মধ্যে ইজিবাইক ৫ হাজার ৯৬৮টি, মিশুক ৫ হাজার ৬০৮টি এবং অটোরিকশা ৫ হাজার ৪০০টি।সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি কর্তৃপক্ষ নতুন করে অটোরিকশার নিবন্ধন দিচ্ছে না।

তাই একই নিবন্ধন নম্বর ব্যবহার করে সড়কে একাধিক অটোরিকশা চলাচল করছে।ময়মনসিংহ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. গোলাম মাওলা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের নিবন্ধনের বাইরেও শহরে ২২-২৫ হাজার অটোরিকশা চলাচল করছে প্রতিদিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর