নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আদালতে হাজির করার জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে আটককেন্দ্র থেকে হেলিকপ্টারে করে নিউইয়র্কের আদালতের কাছে একটি হেলিপোর্টে নেওয়া হয় তাঁদের। যুক্তরাষ্ট্র, ৫ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল কৌঁসুলিরা আরও অভিযোগ আনতে পারেন বলে জানিয়েছে সিবিএস। সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, এ দম্পতির বিরুদ্ধে ভেনেজুয়েলার কারাগারে আটক মার্কিনদের ওপর নির্যাতনের ঘটনায় ভূমিকা রাখার নতুন অভিযোগ আনা হচ্ছে।
গত ৩ জানুয়ারি রাতে এক নাটকীয় অভিযানে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও ফ্লোরেসকে তাঁদের বাসভবন থেকে আটক করে। এরপর অস্ত্র ও মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে তাঁদের নিউইয়র্কে ধরে নিয়ে যাওয়া হয়। যদিও তাঁরা তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি মাদুরোর আইনজীবী ও মাদুরোর বিরুদ্ধে অভিযোগ আনা ম্যানহাটানের মার্কিন অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলায় অন্যায়ভাবে ১২ জনের বেশি মার্কিনকে আটক করে রাখা এবং তাঁদের ওপর নির্যাতনের ঘটনায় আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে বলে সিবিএস জানিয়েছে।গত ৩ জানুয়ারি রাতে এক নাটকীয় অভিযানে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও ফ্লোরেসকে তাঁদের বাসভবন থেকে আটক করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।