advertisement
advertisement

শক্তিশালী ব্যাটারির এই স্মার্টফোনে একবার চার্জে ২০ ঘণ্টা ভিডিও দেখা যায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
শক্তিশালী ব্যাটারির এই স্মার্টফোনে একবার চার্জে ২০ ঘণ্টা ভিডিও দেখা যায়

ভিভো ওয়াই৩২

advertisement

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত ‘ভিভো ওয়াই৩২’ মডেলের স্মার্টফোন বাজারে এনেছে ভিভো বাংলাদেশ। ফোনটিতে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জ করে টানা ২০ ঘণ্টা পর্যন্ত শর্টস ভিডিও দেখা যায়। শুধু তা–ই নয়, ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ সুবিধা থাকায় ফোনের ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।

ফোনটির ব্যাটারি ছয় বছর পর্যন্ত ভালো থাকার পাশাপাশি ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বচ্ছন্দে ব্যবহার করা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিভো বাংলাদেশ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংযুক্ত ধুলাবালু ও পানিরোধী ফোনটি ৩ মিটার গভীর পানিতেও ৩০ মিনিট সচল থাকে, ফলে পানিতে পড়ে গেলে নষ্ট হয় না।

শুধু তা–ই নয়, অ্যান্টি-ড্রপ আর্মার সুবিধা থাকায় হাত থেকে পড়ে গেলে ভাঙে না ফোনটি।১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে সংস্করণভেদে ৪ ও ৬ গিগাবাইট র‍্যাম রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর