advertisement
advertisement

ভালো থেকো, লিও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
ভালো থেকো, লিও

লিওনেল মেসি

advertisement

বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তাঁকে নিয়ে এক ভক্তের লেখা।কিছু মানুষের সঙ্গে আমাদের কখনো দেখা হয় না। তাঁরা জানেনও না, পৃথিবীর অন্য প্রান্তে কেউ তাঁদের আনন্দে খুশি হয়, তাঁদের মন খারাপ হলে নিজেও বিষন্ন হয়ে পড়ে। অথচ সেই মানুষগুলোই কখনো কখনো আমাদের জীবনের গল্পের সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়ে যায়।

আমার জীবনে সেই মানুষটির নাম লিওনেল আন্দ্রেস মেসি।ভাবছি, লেখাটা কীভাবে শুরু করলে পরিপূর্ণ শোনাবে। কিন্তু ভাবনাগুলো দলা পাকাচ্ছে। মন খারাপ হচ্ছে। জীবনের সঙ্গে জুড়ে যাওয়া একটা বিশেষ অধ্যায়ের শেষ হলো আজ। আকাশি-সাদা জার্সিতে মেসির শেষ খেলা। যতটা সহজে কথাটা লিখছি, বাস্তবটা ততটাই কঠিন হয়ে ধরা দিচ্ছে। মেসিকে আর খেলতে দেখবো না? ভাবলেই কেমন একটা শূন্যতা ভর করছে। এতোটা আবেগ কীভাবে আসে একজন ভিনদেশি মানুষের জন্য?

কী হয় মেসি আমার?উত্তরটা খুঁজতে হলে ফিরে যেতে হবে ২০০৬ সালে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর