advertisement
advertisement

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে, বললেন ট্রাম্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে, বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে পিনাকল ব্যাংক এক্সপো সেন্টারে এক সমাবেশে বক্তব্য দেন। ৫ অক্টোবর ২০২৬

advertisement

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোর মতো বড় শহর ধ্বংস করে দিতে ইরান সক্ষম-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন এক মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতা ও রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন নেতা-কর্মী তাঁর এ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।গত সোমবার নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট।

যুদ্ধকালীন অর্থনৈতিক ত্যাগ ও মূল্যস্ফীতি নিয়ে কথা বলতে গিয়ে এ সময় তিনি বলেন, জ্বালানি ও সারের দাম কিছুটা বাড়লেও বিশ্ব এবং দেশকে নিরাপদ রাখতে এটি খুবই সামান্য একটি মূল্য।সমাবেশে ট্রাম্প বলেন, ‘তারা একটি শহর ধ্বংস করতে পারে।

লস অ্যাঞ্জেলেস ধ্বংস করুক, সান দিয়েগো ধ্বংস করুক—এটি খুবই সামান্য একটি মূল্য এবং খুব দ্রুতই এর অবসান ঘটতে চলেছে।’ চলতি ইরান যুদ্ধ ‘একভাবে না একভাবে’ খুব দ্রুত শেষ হবে বলেও তিনি উল্লেখ করেন।ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁকে ‘বিক্ষিপ্ত ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর