লিওনেল মেসির বাঁ পায়ের নিচে বল। আকাশি–সাদা বুটে তাঁকে এভাবে দেখার সময় এখন একদমই শেষের পথে
আর কোনো স্টেডিয়াম লিওনেল মেসিকে এতটা ভালোবাসেনি। সেই মনুমেন্তালেই আকাশি–সাদায় শেষবারের মতো দেখা দেবেন মেসি। কী এক ভালোবাসার বন্ধনে মনুমেন্তাল তাঁর সোনার ছেলেকে বেঁধেছে, তার আসলে ব্যাখ্যা হয় না। যেমনটা হয় না মেসিকে বল পায়ে দেখলেই বুকের ভেতর বয়ে চলা ঝড়ের ব্যাখ্যা।রিভার প্লেটের এই মাঠে আগামী বুধবার বাংলাদেশ সময় ভোরে শেষবারের মতো উঠবে সেই আকাশি–সাদা ঝড়।
শেষ বাঁশি বাজার পর সেই ঝড় যখন থামবে, তখন কী মনুমেন্তালের প্রাণ জুড়াবে? না, ভালোবাসার সাধ যে কখনো মেটে না।একটা কংক্রিটের স্থাপনার সঙ্গে মেসির সেই ভালোবাসার সম্পর্ককে বোঝানো যায় একটি বাক্যেই—আর্জেন্টিনায় রিভার প্লেটের এ স্টেডিয়ামে মেসির গোলসংখ্যা (১৯) সবচেয়ে বেশি। মনুমেন্তাল তাঁকে দিয়েছে দুহাত ভরে। বিদায়বেলায় প্রাণহীন সেই কংক্রিটের স্থাপনাকে মেসির তো কিছু ফিরিয়ে দিতেই হবে।
স্টেডিয়ামটি কথা বলতে পারলে হয়তো বলে উঠত, ‘কিছুই চাই না আমার গোল ছাড়া!’মনুমেন্তালে মেসি সর্বশেষ খেলেন গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ম্যাচে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।