সম্পাদকীয়
অন্যের সন্তান লালন–পালনের ক্ষেত্রে অন্য অনেক দেশে সুস্পষ্ট আইনি ব্যবস্থা থাকলেও বাংলাদেশে সবার জন্য প্রযোজ্য কোনো সাধারণ (সিভিল) দত্তক আইন নেই। এই শূন্যতাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রীতিমতো দর–কষাকষি করে অর্ডার দিয়ে শিশু কেনাবেচার আলাপ চলছে।
এটি একদিকে যেমন প্রতারণার জাল বিস্তার করছে, অন্যদিকে শিশু পাচারের ক্ষেত্রও তৈরি করছে।প্রথম আলোর সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দত্তকের নামে শিশু কেনাবেচার যে চিত্র উঠে এসেছে, তাতে উদ্বিগ্ন না হওয়ার কোনো কারণ নেই। প্রতিবেদনে ফেসবুকে এ ধরনের ৩৯টি প্রকাশ্য গ্রুপের সন্ধান পাওয়া গেছে এবং ২৮৮টি পোস্ট পর্যালোচনা করা হয়েছে। বেশির ভাগ গ্রুপের সদস্যসংখ্যা কয়েক শ, আবার ২০ হাজার সদস্যের গ্রুপও আছে।
এসব তথ্য থেকে এটা স্পষ্ট যে নিঃসন্তান দম্পতিদের সন্তান লালন–পালনের আকাঙ্ক্ষাকে পুঁজি করে দেশে বড় বাণিজ্যিক চক্র গড়ে উঠেছে।শিশু কেনাবেচার এই চক্র শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।