advertisement
advertisement

সাঙ্গু নদে শিল্পবর্জ্যের স্থায়ী সমাধান চাই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ণ
সাঙ্গু নদে শিল্পবর্জ্যের স্থায়ী সমাধান চাই

সম্পাদকীয়

advertisement

চট্টগ্রামের সাতকানিয়ার দোহাজারী-কালিয়াইশ ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রের পোড়া ফার্নেস তেলের কালচে স্লাজ (কালো তেলের অবশেষ) মইল্ল্যা খাল হয়ে সাঙ্গু নদে মিশে যাওয়ার সংবাদটি অত্যন্ত উদ্বেগজনক।

কেবল খালেই যে এই বর্জ্য পড়েছে তা নয়; গত জুলাইয়ে দক্ষিণ চট্টগ্রামে বন্যার সময় খাল ও বিদ্যুৎকেন্দ্রে জমে থাকা স্লাজ লোকালয় ও কৃষিজমিতে ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।খালের প্রায় তিন কিলোমিটার এলাকার ৩০ হেক্টর জমিতে একসময় শতাধিক কৃষক চাষাবাদ করলেও এখন দূষণের কারণে তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শিল্পবর্জ্য যখন পানিতে মেশে, তখন একদিকে যেমন তা দুর্গন্ধ ছড়ায়, তেমনি জলজ প্রাণীর জীবনচক্রেও ক্ষতিকর প্রভাব ফেলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর