advertisement
advertisement

যদি ঐক্যবদ্ধ হতাম যে বেতার–টেলিভিশন বন্ধ করো.. তাহলে সবই হতো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
যদি ঐক্যবদ্ধ হতাম যে বেতার–টেলিভিশন বন্ধ করো.. তাহলে সবই হতো

সংগীতশিল্পী খুরশীদ আলম

advertisement

ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলোয় এবারের অতিথি সংগীতশিল্পী খুরশীদ আলম। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন কথাসাহিত্যক ও সাংবাদিক আনিসুল হক। দীর্ঘ এই সাক্ষাৎকারে গানের সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে নেওয়ার গল্প, জন্ম, বেড়ে ওঠাসহ নানা অভিজ্ঞতার কথা শুনিয়েছেন তিনি। ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বাংলাদেশের কিংবদন্তি আধুনিক ও চলচ্চিত্রের গানের শিল্পী মোহাম্মদ খুরশীদ আলম। তাঁকে পেয়েছি।

আমরা অনেক গান শুনব, অনেক কথা বলব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। খুরশীদ ভাই, ১ আগস্টে কি আপনার ৮০ বছর পূর্ণ হয়ে ৮১-তে পদার্পণ ঘটল? খুরশীদ আলম: হ্যাঁ, আল্লাহর রহমতে ৮১-তে পড়লাম।১৯৪৬ সালের কত তারিখে জন্ম?খুরশীদ আলম: ১ আগস্ট। ১ আগস্ট। আপনার জন্ম হয়েছিল জয়পুরহাটে। খুরশীদ আলম: জয়পুরহাট জেলা, আগে ছিল বগুড়া ডিস্ট্রিক্টে—এটা জয়পুরহাটের সাবডিভিশন ছিল। রাইট।খুরশীদ আলম: এরশাদ সাহেবের আমলে এটা জেলা হয়। জেলা হলো।

আগে ১৯টা জেলা ছিল, পরে...খুরশীদ আলম: হ্যাঁ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর