গরম থেকে শিশুকে রক্ষায় চার্জার ফ্যান ব্যবহার। রেলওয়ে স্টেশন, রাজশাহী
গরম আমাদের সবারই অসহ্য লাগে। কয়েক ঘণ্টা বাইরে থাকলেই মাথা ঝিমঝিম করে, শরীর দুর্বল লাগে। বারবার পানি খেতে ইচ্ছা করে। গত কয়েক বছরে বিশ্বের অনেক জায়গায় তাপপ্রবাহ আরও তীব্র হয়েছে। তাপপ্রবাহের সংখ্যা বাড়ছে। ফলে গরম লাগার অস্বস্তির পাশাপাশি প্রচণ্ড গরম মানুষের শরীরে কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়েও উদ্বেগ বাড়ছে।পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪, এই টানা ১০ বছরই ছিল নথিভুক্ত ইতিহাসের সবচেয়ে উষ্ণ ১০ বছর। ২০২৪ সাল ছিল রেকর্ডের উষ্ণতম বছর। এরপরের সময়েও বিশ্বের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ দেখা গেছে। তাপমাত্রা যত বাড়ছে, ততই মানুষের শরীরের ওপর অতিরিক্ত গরমের চাপ বাড়ছে।সূর্যের বেশি কাছে বুধ, তবু শুক্র কেন বেশি গরমগরমে শরীরের কী ক্ষতি হয়?আমাদের শরীর ভেতরের তাপমাত্রা একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখার চেষ্টা করে।
বাইরে বেশি গরম হলে শরীর অতিরিক্ত তাপ বের করে দিতে ঘাম তৈরি করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।