বিনোদ খান্নার জন্মদিন আজ। কোলাজ
একসময় তাঁর চেহারা আর ব্যক্তিত্বের সামনে পর্দার অন্য তারকারাও ম্লান হয়ে যেতেন। খলনায়ক হিসেবে শুরু করে হয়ে উঠেছিলেন নায়ক, তারপর সত্তরের দশকের অন্যতম জনপ্রিয় সুপারস্টার।
‘অমর আকবর অ্যান্টনি’, ‘মুকাদ্দর কা সিকান্দার’, ‘কুরবানি’, ‘দ্য বার্নিং ট্রেন’—একের পর এক সফল সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বিনোদ খান্না।শুরুর দিকে ‘মস্তানা’, ‘সচ্চা ঝুঠা’, ‘আন মিলো সাজনা’, ‘পুরব অউর পশ্চিম’ ও ‘মেরা গাঁও মেরা দেশ’-এর মতো সিনেমায় নেতিবাচক বা পার্শ্বচরিত্রে অভিনয় করেন বিনোদ। কিন্তু তাঁর চেহারা, কণ্ঠস্বর ও পর্দার উপস্থিতি দ্রুত দর্শকের নজর কাড়ে।
বিশেষ করে ‘মেরা গাঁও মেরা দেশ’-এ ডাকাত জব্বর চরিত্রটি বিনোদকে আলাদা করে পরিচিত করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।